রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে তাকে কারাগারে রাখতে চায় সরকার’

news-image

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, একটি মাত্র কারণ বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। তা হচ্ছে খালেদা জিয়ার জনপ্রিয়তা। তার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে কারাগারে রাখতে চায় এবং নানা রকম কলাকৌশল করে আগামী নির্বাচনে বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়।

মঙ্গলবার খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমেদ বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি আসলে সম্পূর্ণ ভূয়া ও বানানো একটি মামলা। বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্যই আজকে যা কিছু করার সরকার করছে। আজকের এই রায় ও জামিন শুনানিরও লক্ষ্য তাদের একটিই ছিলো তা হলো- কিভাবে বর্তমান সরকারকে আগামী নির্বাচনে পরাজয়ের হাত থেকে রক্ষা করা যায়, সেজন্য যতদিন সম্ভব বেগম জিয়াকে কারাগারে রাখা যায়।

এদিকে আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সূত্র: ডিবিসি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ