,

প্রতিযোগিতা বিভাগে লড়বে ২১ চলচ্চিত্র

news-image

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের বড় আসর ‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭১তম আয়োজন শুরু হচ্ছে আজ ৮ মে। ফ্রান্সের কান শহরে শুরু হতে যাচ্ছে এই উৎসব। মোট ৮৫টি চলচ্চিত্র দেখানো হবে উৎসবের বিভিন্ন বিভাগে। এই উৎসবে মূল আকর্ষণ ‘প্রতিযোগিতা বিভাগ’-এ চলতি বছর থাকবে ২১টি চলচ্চিত্র। এই বিভাগ থেকেই একজন গ্রহণ করবেন উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘পালমে ডি’ওর’।

ইরানি পরিচালক আসগর ফারহাদির ‘এভরিবডি নোজ’ ছবির প্রদর্শনীর মাধ্যমে আজ শুরু হবে উৎসব। আগামী ১৯ মে আমেরিকান-ব্রিটিশ পরিচালক টেরি গিলিয়ামের ‘দ্য ম্যান হু কিল্ড ডন কুইজট’ এর ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে। শেষদিনই ঘোষণা দেয়া হবে বিজয়ীদের নাম।

৭১তম কান চলচ্চিত্র উৎসবের ‘প্রতিযোগিতা বিভাগ’- এ রয়েছে ইরানি পরিচালক আসগর ফারহাদির ‘এভরিবডি নোজ’, ফরাসি পরিচালক স্তেফঁ ব্রিজের ‘অ্যাট ওয়ার’, তুর্কি চলচ্চিত্রকার নুরি বিলজে জিলানের ‘দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি’, কাজাখস্তানের পরিচালক সারগেই দভরৎসেভয়ের ‘আয়কা’, ইতালীয় পরিচালক মাত্তিয় গারোনোর ‘ডগম্যান’, ফরাসি-সুইস পরিচালক জঁ লুক গদারের ‘লে লিভরে দ’ইমাজ’এবং ফরাসি পরিচালক ইয়ান গনজালেজের ‘নাইফ প্লাস হার্ট’।

এই তালিকায় আরও রয়েছে জাপানি পরিচালক রুসুকি হামাগুচির ‘আসাকো ওয়ান অ্যান্ড টু’, ফরাসি পরিচালক ক্রিস্তোফে হোনোরের ‘সরি অ্যাঞ্জেল’, ফরাসি পরিচালক ইভা হুসনের ‘গার্লস অব দ্য সান’, চীনা পরিচালক জিয়া ঝং-কের ‘অ্যাস ইজ পিউরিয়েস্ট হোয়াইট’, জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এদার ‘শপলিফটারস’, লেবানিজ পরিচালক নাদিন লাবাকির ‘ক্যাপারনাউম’এবং দক্ষিণ কোরীয় পরিচালক লি চ্যাং-ডংয়ের ‘বার্নিং’।

বিভাগের বাকি চলচ্চিত্রগুলো হলো: আমেরিকান চলচ্চিত্রকার স্পাইক লির ‘ব্ল্যাককেক্লান্সম্যান’, আমেরিকান পরিচালক ডেভিড রবার্ট মিশেলের ‘আন্ডার দ্য সিলভার লেক’, ইরানি পরিচালক জাফর পানাহির ‘থ্রি ফেসেস’, পোলিশ-ব্রিটিশ পরিচালক পাওয়েল পাওলিকভস্কির ‘কোল্ড ওয়ার’, ইতালীয় পরিচালক আলিস রোহরেচারের ‘লাৎজারো ফেলিস’, মিশরীয়-অস্ট্রিয়ান পরিচালক আবু বকর শাওকির ‘ইয়োমেদ্দিন’ এবং রুশ চলচ্চিত্র পরিচালক কিরিল সেরেব্রেনিকভের ‘লেটো’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে