,

ইরান পরমাণুচুক্তি থেকে সরে যাওয়া ঠিক হবে না: ট্রাম্পকে বরিস জনসন

news-image

ইরানের সাথে পরমাণুচুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত প্রত্যাহার করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ওয়াশিংটন সফররত জনসন বলেন, ইরানের সাথে চলমান চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে আসার সিদ্ধান্ত অদূর ভবিষ্যতে মোটেও ভালো কোনও ফল বয়ে আনবে না।

রোববার মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের এক লিখিত প্রতিবেদনে জনসন বলেন, পরমাণুচুক্তি থেকে সরে এলে কেবল ইরানই লাভবান হবে। তিনি বলেন, ‘আমাদের সকলেরই আগে এটি নিশ্চিত করতে হবে যে, ইরানকে কোনভাবেই পরমাণুঅস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। এটি সত্য যে চুক্তিটিতে অনেক অসংলগ্ন বিষয় রয়েছে, তবে আমি এও বিশ্বাস করি যে সমস্যাগুলোর সমাধানও সম্ভব।

প্রসঙ্গত, সম্প্রতি নানা বিষয় নিয়ে ট্রাম্প প্রশাসন ও যুক্তরাজ্যের সাথে বেশকিছু বিষয় নিয়ে সম্পর্কে টানাপোড়েন চলছে। ধারণা করা হচ্ছে, দুইদেশের দূরত্ব কমাতেই দুইদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র আছেন জনসন। বিশেষ করে, ইরান পরমাণুচুক্তি বিষয়ে ট্রাম্প ও বৃটেন দুই মেরুতে অবস্থান করছে। ট্রাম্প ব্রিটেন ও ফ্রান্সকে ইরান চুক্তির অসঙ্গতিগুলো ১২ মে’র মধ্যে ঠিক করতে সময়সীমা বেঁধে দিয়েছেন। বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ