,

এবার ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক আনুশকা শর্মা!

news-image

বিনোদন ডেস্ক : কথায় আছে- ‘পতির যা দক্ষতা, সতীরও তাই’। অবশ্য ব্যাট হাতে নিলে ছক্কা হাঁকানোয় আনুশকা শর্মা যে কারও চেয়ে কম যাবেন না, সে কথা যারা তাকে পর্দায় দেখেছেন, তারাই জানেন! ভুলে গেলে একবার মনে করিয়ে দেওয়াই যায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ছবিটার কথা! এখানে আবার আনুশকা ক্রিকেট খেলেছেন কোথায়?

খেলেছেন, ‘জজবা’ বলে যে গানটা ছবিতে ছিল, সেখানেই নায়িকাকে দেখা গিয়েছিল ছেলেদের সঙ্গে পাড়ার ক্রিকেটে ব্যাট হাতে ছক্কা হাঁকাতে! খুব সংক্ষিপ্ত হলেও দৃশ্যটা বুঝিয়ে দিয়েছিল, মুঠোয় ব্যাট বেশ শক্ত করেই ধরতে জানেন তিনি! তা, সেটুকু জোরেই কি ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হতে চলেছেন আনুশকা শর্মা?

এই জায়গায় এসে বলে দেওয়া ভালো, প্রস্তাবটি তুলেছেন আলিয়া ভাট! অবশ্য নিজে থেকে ঠিক নয়! মেঘনা গুলজারের ‘রাজি’ নামে যে ছবিতে তিনি অভিনয় করেছেন এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে, সেই ছবির প্রচারের জন্য ডাকা এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে!

এক সাংবাদিক জানতে চান তার কাছে- যদি ভারতীয় নারী ক্রিকেট দলে বলিউডের নায়িকারা খেলতে নামেন, তা হলে কাকে কোন জায়গা দেওয়া যায়?

‘আনুশকা শর্মা এ ক্ষেত্রে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হবেন! কঙ্গনা অল-রাউন্ডার হিসাবে সবদিক থেকে ঠিকঠাক! আর ক্যাটরিনা কাইফ থাকবেন ফিল্ডারের জায়গায়। এই ক্রিকেট দলের আমি নাম দিলাম ‘চান মুলগি’, জানিয়েছেন আলিয়া! যেমন প্রশ্ন, তেমনই উত্তর আলিয়ার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে