,

ওআইসিতে ভারতের অর্ন্তভূক্তি চায় বাংলাদেশ

news-image

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ) সম্মেলনে সংগঠনটির সংস্কার করে সেখানে ভারতকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ঢাকা। কিন্তু এই পথে ভারত বাধা মনে করছে পাকিস্তানকে। ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তাৎপর্যপূর্ণ ভাবে এই সংগঠনের অন্যতম সদস্য পাকিস্তান। সে দেশের পররাষ্ট্রসচিব তেহমিনা জানজুয়া এখন সম্মেলনের জন্য বাংলাদেশে অবস্থান করছেন।

সংগঠনভুক্ত দেশগুলির কাছে বাংলাদেশের প্রস্তাব, যে সব দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষ সংখ্যাগুরু না হলেও যথেষ্ট বেশি সংখ্যায় রয়েছেন তাদেরও ওআইসি-র ছাতার তলায় আনা হোক। সেক্ষেত্রে সেই সব দেশের মুসলিমরাও এই আন্তর্জাতিক সংস্থাটির নানা উন্নয়নমূলক প্রকল্পের আওতায় আসতে পারবেন।

এ নিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে আগেই কথা হয়েছে বাংলাদেশের। ওআইসি-র অন্যতম সদস্য দেশ হিসেবে পাকিস্তান বিভিন্ন কৌশলগত প্রশ্নে এই মঞ্চে ছড়ি ঘোরাতে পারে। কাশ্মীর প্রশ্নে নিজেদের অবস্থানকে তুলে ধরে ভারত-বিরোধী কৌশল নেওয়ার ক্ষেত্রে অন্য ইসলামি দেশগুলির উপর পাকিস্তান প্রভাব তৈরি করে বলে মনে করে সাউথ ব্লকের একটি অংশ। ওআইসি-র সংস্কারের পরে ভারত যদি এই সংগঠনে ঢুকতে পারে তাহলে আর ফাঁকা মাঠে গোল দেওয়া সম্ভব হবে না ইসলামাবাদের পক্ষে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘অনেক রাষ্ট্রই রয়েছে যেখানে মুসলিম সম্প্রদায় হয়তো সংখ্যালঘু। কিন্তু ওই সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রচুর। অনেক ক্ষেত্রে সেই সংখ্যা অনেক ওআইসিভুক্ত দেশের থেকেও বেশি। সে কারণেই ওআইসি-র সঙ্গে এই রাষ্ট্রগুলির সেতুবন্ধন প্রয়োজন। তাহলে ওই দেশগুলির মুসলিম নাগরিকেরাও সংগঠনটির ভাল কাজের সুফল পেতে পারবেন।’’ সূত্র : আনন্দ বাজার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে