,

ফের আসিফ নজরুলকে হত্যার হুমকি

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট আসিফ নজরুলকে হত্যার হুমকি দিয়েছেন রাশেদ খান মেননের দলের ছাত্রসংগঠনের (ছাত্রমৈত্রী) প্রাক্তন সভাপতি বাপ্পাদিত্য বসু।

এই নিয়ে শনিবার (৫ মে) সকালে তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুকে আসিফ নজরুল লিখেছেন- আমাকে প্রকাশ্যে মারার ঘোষনা দিয়েছে রাশেদ খান মেননের দলের ছাত্রসংগঠনের (ছাত্রমৈত্রী) প্রাক্তন সভাপতি বাপ্পাদিত্য বসু। কোটাসংস্কার আন্দোলনের জের ধরে এর সংগে সংহতি জানানো ব্যক্তিদের ফেসবুকে কটুবাক্য করেছিলেন তিনি। এ’নিয়ে ফেসবুকে অন্যদের সংগে আলাপের এক পর্যায়ে আমার নাম উল্লেখ করে প্রকাশ্যে এই হুমকি দেয়া হয়।

আমার অবাক লাগছে এটা ভেবে যে, কি অবলীলায় এদেশে এখন প্রকাশ্যে একজনকে মারার হুমকি দেয়া যায়!

এর আগে ২০১৩ সালের ২৪ মে অজানা এক লোক মুঠোফোন থেকে তাঁকে হুমকি দেয়। এ ঘটনায় আসিফ নজরুল ওই দিন বিকেলে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

সে সময় আসিফ নজরুল জানান, তাঁর মুঠোফোনে একটি কল আসে। মুঠোফোনে তাঁকে টেলিভিশনের টক শোতে অংশ নিতে নিষেধ করে হুমকি দিয়ে বলা হয়, ‘সরকারের সমালোচনা করেন কেন?’ এর পর টক শোতে অংশ নিলে তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে