সরকারি অফিসে বসে রোগী পাঠায় ক্রিসেন্টে

Crime1প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে সরকার কর্তৃক দেয়া সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। কতিপয় ডাক্তারের অসহযোগিতার কারনে সাধারণ রোগীরা পদে পদে হয়রানীসহ চরম আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। দুপুরে গ্রাম থেকে আসা এক রোগী জনৈক ডাক্তারের অসহযোগিতার কারনে চিকিৎসা না পেয়ে ফিরে গেছে। প্রাপ্ত তথ্যে  মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আধুনিক জেলা সদর হাসপাতালে সাধারণ রোগীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকার পরও এক শ্রেণীর ডাক্তারদের খেয়ালীপনার কারনে রোগীরা সরকার কর্তৃক দেয়া প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ উঠেছে যে, বিভিন্ন সময়ে দালালদের উপর ঢালাও দোষ চাপিয়ে দেয়া হলেও এর পেছনে রয়েছে কতিপয় ডাক্তারদের অদৃশ্য কারসাজি। গতকাল দুপুরে টুম্পা সাহা (২২) নামে জনৈকা রোগী জেলা সদর হাসপাতালে ইর্মাজেন্সীতে টোকেন গ্রহণ করে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত ডাক্তার ইমরান খান ব্যবস্থা পত্র লিখে দিয়ে পরীক্ষার জন্য হাসপাতালের বাইরে ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারে যাওয়ার জন্য একটি শ্লিপ হাতে ধরে দেন। দরিদ্র রোগী এ শ্লিপ পেয়ে হতবাক হয়ে পড়েন। অথচ বিভিন্ন রোগের পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা থাকার পরও কেন বাইরে থেকে বিপুল অর্থ ব্যয়ে পরীক্ষা করতে হবে তা রোগীদের বোধগম্যে নহে। দরিদ্র রোগী টুম্পা সাহা সরকারের দেয়া চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে চিকিৎসা না নিয়ে বিফল মনোরথে বাড়ী ফিরে যায় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, টুম্পা সাহা নয় প্রতিদিন অসংখ্য টুম্পা সাহাকে এমনিভাবে বাড়ী ফিরতে হচ্ছে। জেলা সদর আধুনিক হাসপাতালে বিভিন্ন বিভাগের ডাক্তার ও পরীক্ষা নিরীক্ষায় যন্ত্রপাতি থাকার পরও নানা সমস্যা ও অজুহাতে সাধারণ রোগীরা যথাযর্থ চিকিৎসা পাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা