,

‘সালোয়ার-কামিজ পরলে অভিনয়ে সুযোগই দিতে চাইতো না’

news-image

বিনোদন ডেস্ক : কাস্টিং কাউচ নিয়ে একদিন আগেই অভিনেত্রী রাখি সাওয়ান্ত বলেছিলেন, ‘বলিউডে কারও ধর্ষণ হয় না, সব কিছু দুপক্ষের সম্মতিতেই হয়’। তার আগে সরোজ খান বলেছিলেন, ‘বলিউডে ধর্ষণ করে কেউ কাউকে ছেড়ে দেয় না। তার খাবারের ব্যবস্থাও করে দেয়।’ সেই মন্তব্যকেও সমর্থন করেন রাখি সাওয়ান্ত।

তবে সম্মতিতে সব যৌন সম্পর্ক হয় এমনটি মানতে নারাজ অভিনেত্রী মাহি গিল। সেক্ষেত্রে ক্যারিয়ারের শুরুর দিকে নিজের বাজে অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

‘সাহেব বিবি আউর গ্যাংস্টার’ অভিনেত্রী মাহি গিল জানান, তিনি যখন প্রথম দিকে ক্যারিয়ার শুরু করেন, তখন একাধিক কুৎসিত ঘটনার সম্মুখিন হতে হয় তাকে। অডিশন দিতে গেলে, কোনও পরিচালক তাকে ‘নাইটি’ পরে দেখতে চান। আবার কেউ বলেন, সালোয়ার-কামিজ পরে অডিশন দিতে গেলে, কেউ তাকে সিনেমায় সুযোগ করে দিতে করতে চাইবেন না। এমনকি, সালোয়ার-কামিজ পরে হাজির হলে, অভিনয় করতে পারবেন না বলেও কেউ কেউ মন্তব্য করে বসেন।

তবে যে পরিচালকদের তাকে ওই প্রস্তাব দিয়েছেন, তাদের নাম মনে করতে পারছেন না মাহি। তারা যে প্রভাবশালী সেকথাও উল্লেখ করে তিনি বলেন, মেয়েদের দেখলেই যারা ওই ধরনের কুৎসিত ভাবনা চিন্তা শুরু করে দেন, তারা সমাজের সব জায়গাতেই বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে