,

হ্যাক হওয়া নিজস্ব ফেসবুক আইডি ফিরে পেলেন বুবলী

news-image

অনলাইন প্রতিবেদক : হ্যাক হওয়া নিজস্ব ফেসবুক আইডি ও ভেরিফায়েড পেজ দু’টোই উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি বলেন, হ্যাক হওয়ার পর থেকে পুনরুদ্ধারের চেষ্টা করেছি। ফেসবুক টিমকে মেইল করেছি, সাথে র‌্যাবকেও জানিয়েছিলাম। সব কিছুর পর আইডি আর পেইজ আমার নিয়ন্ত্রণে এসেছে।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বুবলী আরও বলেন, সাংবাদিক ভাইয়ের ধন্যবাদ জানাই। কারণ তারা বুঝতে পেরে নিজ দায়িত্ব নিয়ে আমার আইডি হ্যাকিংয়ের ব্যাপারটা ভক্তদের জানিয়েছিলেন। যেন হ্যাকিংয়ের পর কোনো অনাকাঙ্ক্ষিত পোস্ট, ছবি কিংবা মন্তব্যে ভক্তরা বিভ্রান্ত না হয়।

তবে এই ধরনের হ্যাকিংয়ের ব্যাপারগুলো অত্যন্ত নিন্দাজনক এবং এটা কখনই কাম্য নয় বলেও মন্তব্য করেন নায়িকা।

এর আগে, গত রবিবার সকালে বুবলীর ফেসবুক আইডি ও ভেরিফাইড পেজ দু’টোই হ্যাকড হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে