,

 বাগেহাটে ভূট্রা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে 

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  : বাগেহাটের মোরেলগঞ্জে ভূট্রা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে । ফলন ও লাভ বেশি হওয়ায় ধান চাষের পাশাপাশি ভূট্রা চাষ করে কৃষকরা তাদের সংসারের স্বাচ্ছন্দ ও স্বচ্ছলতা ফিরে পাচ্ছে। তাছাড়া যে কোন মৌসুমে ভূট্রা চাষ করা সম্ভব।

সরেজমিনে জানা গেছে, উপজেলা বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের শারাফাত হোসেন ও জালাল হোসেন মন্টু এ বছরে এক একর জমিতে ভূট্রা চাষ করেছেন। আমবাড়য়া গ্রামের সুবাস মন্ডল ১ একর, সোবাহান শেখ ৫০ শতক। কিসমত জামুয়া গ্রামের শাহ আলম খান ১ একর,হারুন অর রশিদ ৮০ শতক,সিদ্দিকুর রহমান ৫০ শতক, জুলফিকার ৭০ শতক, আবুল খায়ের ২ একর, সেকেন্দার খান ৫০ শতক, রশিদ খান ১ একর, সিরাজ কান ১ একর ও দোনা গ্রামের শহিদুল ইসলাম ১ একর জমিতে ভূট্রার চাষ করেছে।

এসব কৃষকরা সহায়তা হিসেবে উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষকরা বীজ ,সার,পরিচর্যা ও ব্রিফিং পেয়েছেন। ব্যক্তিগত ও যৌথভাবেও এলাকার কৃষকরা এ ভূট্রা চাষ করেছে। এ এলাকায় গতবছরের তুলনায় অনেক বেশি জমিতে ভূট্রা চাষ হয়েছে বলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান। ৯৫ দিনের মধ্যে ভূট্রার ফলন পাওয়া সম্ভব। মাছ, গবাদি পশু, মুরগীর খাবার সহ বিভিন্ন খাবার তৈরীতে ভূট্রার জুরি নেই। এ বছরে হেক্টর প্রতি (২৫০ শতক) ১৫০ মন ভূট্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। গতবছরে ৩৩ শতকে ২৪ মন ভূট্রা উৎপাদিত হয়েছে। চলতি বছরে ২৮ -৩০ মন হবে বলে কৃষক শরাফাত হোসেন জানান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ধানের চেয়ে লাভজনক হলো ভূট্রা চাষ। আর এতে আগ্রহ বাড়ছে কৃষকদের।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায় বলেন,অত্র উপজেলাকে কৃষিতে সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে নিরলস চেষ্টা অব্যাহত রয়েছে। ধানের পাশাপাশি ভূট্রা চাষ অধিক লাভজনক হওয়ায় এতে কৃষকদের আগ্রহ বাড়ছে । এ চাষে কৃষকদের আরো উৎসাহিত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে