,

আমি কিছু মনে করছি না : ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : নিজের কণ্ঠে গাওয়া প্রথম গান নিয়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার গাওয়া ‘পটাকা’ শিরোনামের গানটি গত তিন দিন আগে ইউটিউবে প্রকাশ পায়। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও হয়েছেন নুসরাত ফারিয়া নিজেই।

ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই ট্রলের শিকার হয়েছেন ফারিয়া। এই গানে লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যাই বেশি। গানটির ভিউ ৬ লাখের উপরে হলেও এখনও পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ৬৬০০। আর ডিসলাইকের সংখ্যাই ১৫০০০। শুধু তাই নয় গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ গানটিতে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

এ বিষয়ে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ফারিয়া বলেন, আমি তো কোনো শাস্ত্রীয় সংগীত গাইনি। ফলে এ গানে ওই ধরনের কিছু খোঁজাটা ডিফিক্যাল্ট। কিন্তু সেটাই করছে একটা শ্রেণি। তবে আমি কিছু মনে করছি না।

মানুষের ভালো-মন্দ লাগতেই পারে। সবার ব্যক্তিগত মতামত থাকবে, এটাই স্বাভাবিক। একজন শিল্পীকে যথেষ্ট উদার মনের হতে হয়। যে কোনো কিছুই ঘটতে পারে।

ফারিয়া আরো বলেন, শিল্পীদের এগিয়ে যাওয়ায় দর্শকদের উৎসাহ খুব দরকার। সেই সঙ্গে আমরা যদি শিল্পীদের আরেকটু উৎসাহিত করি তাহলে আরও দশজন নারী শিল্পী গানে আগ্রহী হবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে