রাজধানী মিরপুরে মা ও দুই শিশু সন্তানের রক্তাক্ত লাশ উদ্ধার
অনলাইন প্রতিবেদক : সোমবার সন্ধ্যার পর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারে যায় বলে দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, “বাসার দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়।”
ওই নারীর নাম জেসমিন আক্তার (৩৫); তার মেয়ে দুটির বয়স নয় বছর ও চার বছর। তার স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মচারী।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, তিনজনের গলা কাটা ছিল, জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।











