,

৮০ কিলোমিটারের বেশি বেগে হবে কালবৈশাখী ঝড় : আবহাওয়া অফিস

news-image

নিউজ ডেস্ক : আজও সারাদেশে কালবৈশাখী ঝড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটারের চেয়েও বেশি।

এমনটাই জানালেন আবহাওয়াবিদ আরিফ হোসেন।

আজ সোমবার তিনি বলেন, প্রবল বজ্র মেঘের ঘণঘটা বৃদ্ধির কারণে আজ সকাল থেকে সাড়ে ১০ টা থেকে ৪৮ ঘণ্টায় দেশজুড়ে প্রায় ৮৯ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আরও জানান, সোমবার সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর অঞ্চলের উপর দিয়ে বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী বয়ে যাবে।

এছাড়া যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটে একই অবস্থা বিরাজ করবে বলে জানান তিনি।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে