রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফি‌রে‌ছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন‌দি‌নের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গী‌দের বহনকা‌রী থাইএয়ারও‌য়ে‌জের বিমান‌টি রোববার রাত ১২টা ৫০ মি‌নি‌টে হযরত শাহজালাল বিমানবন্দ‌রে অবতরণ ক‌রে। এ সময় ম‌ন্ত্রিপ‌রিষ‌দের সদস্য এবং অাওয়ামী লী‌গের সি‌নিয়র নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী‌কে স্বাগত জানান।

বিশ্ব নারী সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদান উপলক্ষে গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) থাইএয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় থাইএয়ারওয়েজের টিজি-৪৭২ ফ্লাইটে সিডনির কিংস ফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী সঙ্গে রয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রা বিরতি দিয়ে প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

গ্লোবাল সামিট অন উইমেন সম্মেলন থেকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেয়া হয়। শুক্রবার (২৭ এপ্রিল) সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শেখ হাসিনা এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেলে একটি পাবলিক অনুষ্ঠানে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ