,

সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে

news-image

নিউজ ডেস্ক : বজ্রপাতের ঘনঘটা বৃদ্ধির কারণে আগামী দুই দিন দেশের কয়েকটি এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারও ঝোড়ো হাওয়া আর ভারী বর্ষণ চলবে। শিলাবৃষ্টিরও আভাস রয়েছে কোথাও কোথাও।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ রোববার দুপুরে বাসসকে জানান, রোববার সকাল থেকে দেশের অনেক এলাকায় ভারী বর্ষণ হয়েছে। আগামী দুই দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

মো. বজলুর রশিদ জানান, আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে—৬৯ মিলিমিটার। রাজধানী ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৫ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

দেশের আট জেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সিরাজগঞ্জ, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, নওগাঁ, সুনামগঞ্জ, গাজীপুর ও রাঙামাটিতে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মাগুরায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া বজ্রপাতের সময় মোবাইলের টাওয়ারে কাজ করতে গিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে