,

বিএনপি নেতা শামসুল ইসলাম আর নেই

news-image

নিজস্ব প্রতিনিধি : সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা এম শামসুল ইসলাম রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে সাবেক এই মন্ত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

শামসুল ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। এ ছাড়া তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।

শামসুল ইসলাম দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম বাবু ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি।

১৯৯১ সালের মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুল ইসলাম। এর পর তিনি সরকারের তথ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের আগপর্যন্ত তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে