,

আজ নাবিলার বিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : জমকালো আয়োজনে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী নাবিলার হলুদ সন্ধ্যা। শোবিজ পাড়ার অনেকেই উপস্থিত হয়েছিলেন সেই আয়োজনে। রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে নাবিলার গায়ে হলুদের অনুষ্ঠান হয়।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে বিয়ের পর সন্ধ্যায় ঢাকার আরেকটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। এই আয়োজনে আমন্ত্রিত হয়ে অংশ নেবেন শোবিজ পাড়ার অনেক তারকা। এছাড়া দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।

বিয়ের আয়োজন নিয়ে গত কয়েকদিন ধরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। নাবিলার স্বামীর নাম জোবায়দুল হক রিম।

জানা গেছে, আজ বিয়ের অনুষ্ঠান শেষ করে আগামীকাল স্বামীর সঙ্গে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাবেন নাবিলা।

তবে হানিমুনে নয়, সেখানে নাবিলার স্বামী রিম যাবেন অফিসের কাজে। তাকে সঙ্গ দিতেই সঙ্গী হবেন নাবিলা। অফিসের কাজের ফাঁকে ঘুরে বেড়াবেন। পরবর্তীতে হানিমুনে যাবার জন্য দুজনই নিজেদের কাজ থেকে ছুটি নেবেন।

নাবিলা ১৫ বছর সৌদি আরবে ছিলেন। সেখানেই বড় হয়েছেন। পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন। পড়ালেখার পাশাপাশি ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন।

অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেন নাবিলা।
এছাড়া উপস্থাপনা, মডেলিংয়ে নজর কেড়েছেন তিনি। অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে