,

মৌলিক ফোক গানে কণ্ঠ দিলেন পূজা

news-image

বিনোদন ডেস্ক : এর আগে স্টেজ ও লাইভ শোতে ফোক গান গাইলেও এবারই প্রথম একটি মৌলিক ফোক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা।

রোববার (২২ এপ্রিল) পূজার ‘উদাস মন’ শিরোনামের গানটি রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ডিং করা হয়।

এ প্রসঙ্গে সোমবার (২৩ এপ্রিল) পূজা বলেন, ‘আমি সবসময় রোমান্টিক গান করি। তবে এবার শ্রোতাদের ভিন্ন স্বাদ দেওয়ার জন্য মডার্ন ফোক ঘরানার গানটি করলাম। এর আগে অনেক শোতে ফোক গান করেছি কিন্তু এটি আমার নিজের করা প্রথম ফোক গান। আমি মনে করি গানটি সবার হৃদয় স্পর্শ করবে।

‘উদাস মনে সাজা দিলে/ ভোলা প্রেমের ডাকে/ মনটা ডুইবা মরে কোন দরিয়ারই বুকে’ কথার গানটি লিখেছেন নোমান শিবলু ও মিউজিক করেছেন সজীব চৌধুরী। সুর করেছেন জিয়াউদ্দিন আলম।

খুব শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান পূজা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে