,

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, সমালোচিত হেমা

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। কাঠুয়া এবং উন্নাও গণধর্ষণ কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে পুরো ভারত। বিক্ষোভ, প্রতিবাদ চলছে সর্বত্র। তারকারাও সেই প্রতিবাদে অংশ নিচ্ছেন যে যার অবস্থান থেকে। এবার বিজেপি সাংসদ হেমা মালিনী গণধর্ষণ কাণ্ডে মন্তব্য করেছেন। তবে তার বক্তব্যটি বিতর্কিত।

হেমা মালিনী বলেছেন, ‘‌এইধরণের ঘটনাগুলো এখন বড্ড বেশি প্রচার পাচ্ছে। এই ধরণের ঘটনা অতীতেও ঘটেছে। যা হয়ত আমরা জানি না। তবে এরকম ঘটনার ওপর নিশ্চয়ই গুরুত্ব দেওয়া উচিত। এই ঘটনা মোটেই কাম্য নয়। এর ফলে ভারতের নাম খারাপ হচ্ছে।’‌

বলিউড অভিনেত্রীর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন হেমা মালিনী।‌ সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে