,

ছাত্রীকে নিয়ে মাদ্রাসা শিক্ষক উধাও

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরলে দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। এদিকে, এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিরলের কাজিপাড়া বাজারের পাশে থাকা ওই শিক্ষক রুবেলের নেতৃত্বে পরিচালিত কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছে।

এলাকাবাসীরা জানান, গত বুধবার সকালে বিরলের কাজিপাড়া (সর্দার পাড়া) গ্রামের হেলালের কন্য লিজা প্রতিদিনের ন্যায় কাজিপাড়া দাখিল মাদ্রাসায় পড়তে যায়। সে ওই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। বিকালে ছুটির পর লিজা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকে।

এক পর্যায় জানতে পারে, মাদ্রাসার এবতেদায়ী বিভাগের শিক্ষক একই গ্রামের দুই সন্তানের জনক তইমুর রহমান রুবেল (৩৫) ওই ছাত্রীকে নিয়ে পালিয়েছে।

এব্যাপারে মাদ্রাসা পরিচালানা কমিটির সভাপতি এম আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, এ ঘটনা সঠিক হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরল থানার ওসি আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রীর পিতা হেলাল বুধবার রাতেই এ ঘটনায় থানায় একটি জিডি করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে