রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্জয় লীলার পরবর্তী ছবিতে প্রীতমের চরিত্রে আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : ‘পদ্মাবত’ অধ্যায় পেরিয়েছে বেশ আগেই। খানিক বিশ্রামের পর এবার সঞ্জয় লীলা আগামী ছবির প্রস্তুতিতে রয়েছেন। তাঁর আগামী ছবি লেখিকা অমৃতা প্রীতম ও কবি শাহির লুধিয়ানভির জীবনের ওপর চিত্রায়িত হতে চলেছে বলে জানা গেছে। তবে কারা এ ছবিতে অভিনয় করবেন- সে সম্পর্কে বিস্তারিত কিছু নিশ্চিত জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, বনসালির এই ছবিতে প্রীতমের চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে।

যদিও এ নিয়ে বনসালির পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু না জানানো গেলেও শোনা যাচ্ছে, আলিয়াই এই চরিত্রের জন্য বনসালির সবচেয়ে পছন্দের অভিনেত্রী। এদিকে, শাহির লুধিয়ানভির চরিত্রে অভিষেক বচ্চন থাকতে চলেছেন বলে অন্য একটি সূত্র মোটামুটি নিশ্চিত করেছে।

‘ম্যায় পল দো পল কা শায়র হু’ ‘কাভি কাভি মেরে দিল মে..’ ইত্যাদি গানের লেখক শাহির লুধিয়ানভি। তাঁর সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল লেখিয়া অমৃতা প্রীতমের। দুজনের সম্পর্ক ঘিরে নানা ঘটনা নিয়েই পরবর্তী পিরিয়ড ড্রামা তৈরি করতে চলেছেন বনসালি।
সূত্র : ডিএনএ

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ