,

সিএনজি মালিকদের কর দিতে হবে : এনবিআর

news-image

নিজস্ব প্রতিবেদক : আসছে বাজেটে (২০১৮-১৯) সিএনজি চালিত অটোরিকশা মালিকদের করের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সিএনজি চালিত অটোরিকশা মালিকদের সংগঠনটির প্রস্তাবের জবাবে এ কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন এনবিআর’র সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

এনবিআরের চেয়ারম্যানের প্রশ্নের জবাবে সিএনজি মালিকদের সংগঠন ফোর স্ট্রোক সিএনজি চালিত অটোরিকশা অ্যান্ড থ্রি হুইলার্স মোটরবাইক ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট আসলাম আলী বলেন, বর্তমানে ঢাকায় ২০ হাজার সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। লিখিত প্রস্তাবনায় বলা হয় সিএনজির মালিক ও চালকদের ব্যধ্যতামূলক অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। সনদপত্রও থাকতে হবে। পাশাপাশি অ্যাপসের মাধ্যমে অটোরিকশা চালাতে হবে।

সংগঠনের নেতার দাবি পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বাংলাদেশে উবার, পাঠাও এর মতো সার্ভিসগুলো বাজারে এসেছে। এখানে পুরনো পদ্ধতিতে সিএনজি চালালে ব্যবসা নষ্ট হবে। আপনাদের অ্যাপস ভিত্তিকের আওতায় আসতে হবে উল্লেখ করে চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাজেটে সিএনজি মালিকদের ট্রেড লাইসেন্স ও ই-টিআইএন বাধ্যতামূলক করা হবে। সিএনজি মালিকদের করে আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে