রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার গণমাধ্যমে শাকিব-শ্রাবন্তীর প্রণয়ের গুঞ্জন

news-image
বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীবন্তীর একটি ছবি ভাইরাল হয়েছে। আর সেই ছবির ওপর ভিত্তি করে কলকাতার গণমাধ্যমে এই দুই তারকার মধ্যে প্রণয়ের গুঞ্জন তুলেছে। যদিও তারা এক্ষেত্রে সংবাদের বিবরণে নিন্দুকের বরাত দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম কলকাতা টোয়েন্টিফোরের খবর, শ্রাবন্তীর একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তাতেই গসিফের হট লিস্টে উঠে এসেছেন টলি-সুন্দরী। সাইবার দুনিয়ায় চোখ ফেরালেই জানা যাচ্ছে, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। আর সেই মনের মানুষের সঙ্গে লন্ডনে রয়েছে তিনি।
এরপরই আবারও প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এসব নিন্দুকদের কথা। নায়িকার ট্যুইটারে গেলে দেখবেন অন্য ঘটনা। বাংলাদেশি নায়ক শাকিবের সঙ্গে আবার জুটিতে আসছেন শ্রাবন্তী। সিনেমার নাম ‘ভাইজান এল রে’। এই ছবির শ্যুটিং হচ্ছে লন্ডন। কাজের মাঝে নায়ক-নায়িকা পোস্ট করেছেন একটি ছবি। তাতেই শুরু হয়েছে এই গুঞ্জনের।
ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। কলকাতার শুটিং পর্ব শেষে আপাতত লন্ডনে রয়েছে সিনেমার গোটা টিম। সব কিছু ঠিকঠাক চললে এবছর পূজায় মুক্তি পাবে শাকিব-শ্রাবন্ত্রীর ‘ভাইজান এল রে’।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ