রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাধিকার নয়া চ্যালেঞ্জ

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সিনেমায় অভিনয় করলেও নিজের আসনটি ঠিক পাকাপোক্ত করতে পারেননি রাধিকা আপ্তে। এবার ডাক এসেছে হলিউড থেকে। হলিউডের সিনেমায় অভিনয় করতে চলেছেন এই অভিনেত্রী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকজন গুপ্তচরের জীবনকে কেন্দ্র করে হলিউডে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। ছবিটির নাম এখনো ঠিক করা হয়নি। রাধিকাকে এই ছবিতে দেখা যাবে এক গুপ্তচরের ভূমিকায়।

ছবিটিতে আরও অভিনয় করবেন ‘ক্যাসেল’ ক্রাইম সিরিজ-খ্যাত অভিনেত্রী স্টানা কেটিক ও ইকুইটি ছবির তারকা সারাহ মেগান থমাস। ছবিটির জন্য এখন নিজেকে প্রস্তুত করছেন রাধিকা।

নিজের টুইটারে রাধিকা হলিউডের ছবিতে অভিনয়ের খবর জানিয়ে এক পোস্টে লিখেছেন, ‘আগামী প্রকল্প’। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরেও জানা গেছে রাধিকার হলিউড যাত্রার খবর।

বলিউডে রাধিকার শেষ ছবি ছিল প্যাডম্যান। ছবিটিতে তার বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। এছাড়া নেটফ্লিক্সের একটি ধারাবাহিকে অভিনয় করেছেন সাইফ আলী খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে।

তাছাড়া ব্রিটিশ চলচ্চিত্রকার উইন্টারবটমের চলচ্চিত্র দ্য ওয়েডিং গেস্ট-এর জন্যও প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। সেখানে তার সহশিল্পী হিসেবে আছেন দেব প্যাটেল।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ