,

জয়ার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সৃজিত

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেম করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। শোবিজ পাড়ায় এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। কেউ কেউ মনে করেন কলকাতায় সৃজিতের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করেন জয়া।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ‘জাতিস্বর’-খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি। ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সৃজিত বলেন, ‘জয়ার মতো অভিনেত্রী, জয়ার মতো মানুষ, জয়ার মতো নারী আমি খুব কম দেখেছি। এই সম্পর্ক বন্ধুত্ব, প্রেম বা তার চেয়েও বেশি কিছু।’

এদিকে রাজনন্দিনী নামের একজনের সঙ্গে সৃজিতের প্রেমের গুঞ্জন রয়েছে। এই বিষয়ে সৃজিতের কাছে জানতে চাওয়া হয়, ‘রাজনন্দিনী না জয়া আহসান?’

জবাবে সৃজিত বলেন, ‘ওরে বাবা! রাজনন্দিনী বাচ্চা মেয়ে। আমি ওর মেন্টর। ওর সব কিছু নিয়ে আমার বক্তব্য আছে।’ আর জয়ার বিষয়ে সৃজিত উচ্ছ্বসিত প্রশংসা করেন।

বিয়ের বিষয়ে জানতে চাইলে সৃজিত বলেন, ‘কার সঙ্গে, কবে বিয়ে হবে জানি না। তবে আমি বিয়ে করব, ভেবেই প্রেম করতে চেয়েছি। এমনও হয়েছে, কোনও আবেগঘন মুহূর্তে কেউ বলে ফেলেছে, ‘কাস্টিং-টা কী হল?’ তার ছিঁড়ে গেছে সেই দিন। প্রেম আর কাজ আমি জীবনেও গুলিয়ে ফেলিনি।’

কাজের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে সৃজিত বলেন, ‘বাবা চলে গেল যেদিন, শ্মশানে ওই চিতাভস্ম হাতে নিয়ে বুঝেছিলাম, সব ফুরিয়ে যাবে থেকে যাবে কাজ। আমার চলে যাওয়ার পর মনে হয় পেন ড্রাইভে আমার ওই ছবি, গান, অভিনয় থাকবে। ব্যস, এইটুকু আলো নিয়ে বাঁচি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে