,

শাকিবের ছবি ছাড়পত্র পাওয়ার আগেই বুকিং শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ২০ এপ্রিল শুক্রবার কলকাতায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘চালবাজ’। বাংলাদেশে এখনো সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি ছবিটি, তবে আগামী ২৭ এপ্রিল মুক্তির দেওয়ার প্রস্তুতি চলছে। এরইমধ্যে সিনেমা হল মালিকরা ছবিটির বুকিং শুরু করেছে। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ ট্রেডার্সের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রযোজক গোলাম কিবরিয়া লিপু তাঁর এন ইউ ট্রেডার্সের মাধ্যমে ছবিটি বাংলাদেশে আমদানি করছেন। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান এসকে মুভিজ।

লিপু বলেন, ‘আমরা এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ছবিটি আমদানি করার জন্য অনুমতি পেয়েছি। সেই হিসেবে সব কিছু ব্যবস্থা করছি। আশা করি আগামীকাল বৃহস্পতিবার ছবিটি আমরা সেন্সর বোর্ডে জমা দিতে পারব।’

কবে মুক্তি পাবে জানতে চাইলে লিপু বলেন, ‘ঠিক করে বলা যাচ্ছে না। কারণ আগামীকাল যদি সেন্সরে জমা দেই, তা হলে কিছুদিনের মধ্যে আমরা ছবির সেন্সর সার্টিফিকেট পেয়ে যাব। তার পর মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেব।’

লিপু আরো বলেন, ‘আনঅফিশিয়ালি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৭ এপ্রিল ছবিটি মুক্তি দেব। কিন্তু সেন্সর পাওয়ার আগে তা সঠিক ভাবে বলা যাবে না। আর বুকিং শুরু হয়েছে কারণ এটি শাকিব খানের ছবি। এই একজন শিল্পীর প্রতি সিনেমা হল মালিক ও দর্শকদের একটা বাড়তি আগ্রহ রয়েছে। যে কারণে সিনেমা হল মালিকরা বুকিং দিয়ে যাচ্ছেন। তবে কোন কারণে ছবিটি মুক্তির তারিখ পরিবর্তন হলে, সেই হিসেবেই ছবিটি প্রদর্শন করা হবে।’

জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী প্রমুখ।

শাকিব খান বর্তমানে স্কটল্যান্ডে ‘ভাইজান এলো রে’ নামে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল সরকার। ছবিটি পরিচালনা করেছেন ভারতের জয়দীপ মুখার্জি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে