,

জন সিনার ব্রেকআপ

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ ছয় বছর একসঙ্গে থাকার পরে ব্রেকআপ ঘটলো তথাকথিত ‘গোল্ডেন কাপল’ জন সিনা এবং তার বান্ধবী নিক্কি বেলার। সম্প্রতি একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাতকারে তারা বলেছেন, ‘সিদ্ধান্তটি নেয়া খুবই কঠিন ছিল। তবে এখনও আমাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে। অবশ্য এই সাক্ষাতকারের আগেই সিনার বান্ধবী নিক্কি তার অফিসিয়াল টুইটার পেজ থেকে ব্রেকআপের খবর জানিয়েছিলেন।

৪০ বছর বয়সী রেসলার জন সিনা ৩৪ বছর বয়সী নিক্কি বেলাকে রেসেলমেনিয়া ৩৩-এ বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ২০১২ সাল থেকে তারা ডেটিং করছিলেন। আগামী ৫ মে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এতদিন জন সিনা বান্ধবী নিক্কিকে তার স্ত্রী হিসাবেই সম্বোধন করে আসছিলেন। বলেছিলেন, ‘আমি বিয়ের জন্য প্রস্তুত। জানি যে আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে।’ কিন্তু সেই বিয়েটা বোধহয় আর করা হচ্ছে না তারকা এ রেসলার জুটির।

তারকা রেসলার জুটি জন সিনা ও নিক্কি বেলাকে শেষ একসঙ্গে দেখা গিয়েছিল রেসেলমেনিয়া ৩৪- এ। এর আগেই জন তাদের সম্পর্ক ভাঙার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, ‘সম্পর্ক গড়া সহজ কিন্তু রক্ষা করাটা খুবই কঠিন। ভালোবাসা অবশ্যই মধুর, কিন্তু পাঁচ বছর একসঙ্গে থাকার পরে আমরা দুজনেই বুঝতে পেরেছি, ভালোবাসা কঠিন কাজ।’

সিনা আরও বলেন, ‘নিক্কি অনেক ব্যস্ত থাকে। আমিও ব্যস্ত থাকি। ফলে অনেক সময় মাসের পর মাস আমাদের দেখা হয় না। যখন দেখা হয় সেটাই হয় আমাদের জীবনের সবথেকে মধুর মুহূর্ত। আমার মনে হয়, আপাতত সেটাই আমাদের সম্পর্ক টিকিয়ে রেখেছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে