রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে মুক্তি পাবে ‘জান্নাত’

news-image

বিনোদন ডেস্ক : গত ২৩ মার্চ সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’। আগামী ২৭ জুলাই ছবিটির মুক্তি তারিখ নির্ধারণ করা হয়েছে। ছবিটির মুক্তির বিষয়টি নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন।

‘জান্নাত’র মুক্তি নিয়ে মঙ্গলবার (১৭ এপ্রিল) মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, ইচ্ছে ছিলো ঈদের আগে ‘জান্নাত’ মুক্তি দেওয়ার। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিগুলো ভালো ব্যবসা করছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি ২৭ জুলাই ছবিটি মুক্তি দেবো। প্রযোজক সমিতি থেকে তারিখও নিয়ে রেখেছি।

ছবিটিতে জুটি বেঁধে আবারও পর্দায় আসছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ২০১৩ সালে এ জুটির প্রথম ছবি ‘পোড়ামন’ মুক্তি পায়। ছবিটি তখন সুপারহিট হয়। তবে এরপর ৫ বছর তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। তাই দীর্ঘদিন পর সাইমন-মাহি জুটির আসাতে দর্শকের আকর্ষণও অনেক বেশি।

এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জান্নাত’-এ আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ। সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

সিনেমাটিতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় থাকছেন মাহি। পোশাকে পরিবর্তন এনেছেন তিনি। তার বাবা (আলীরাজ) খাদেমের নতুন মুরিদ তরুণ সাইমন। মুখভর্তি দাঁড়ি নিয়ে হাজির হবেন তিনি।

‘জান্নাত’ ছাড়াও একই পরিচালকের ‘আনন্দ অশ্রু’ নামে নতুন আরেকটি ছবিতে অভিনয় করছেন সাইমন-মাহি জুটি। মাসখানেক আগে শুরু হওয়া ছবিটির এরইমধ্যে চল্লিশ ভাগ শুটিং শেষে হয়েছে। মে মাসে মানিকগঞ্জে ফের সিনেমাটির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ