রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজীবের দুর্ঘটনা পরিবহন অব্যবস্থাপনায় : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজীবের দুর্ঘটনা খারাপ রাস্তা বা সড়ক অব্যবস্থাপনার কারণে হয়নি। এটা পরিবহন অব্যবস্থানার জন্য হয়েছে। চালকদের অসচেতনতা ও রেষারেষির কারণেই এটা হয়েছে। চালকদের আরও সচেতন হতে হবে।
বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, একটি পত্রিকায় দেখলাম রাজীবের দুর্ঘটনার জন্য সড়ক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। এটা কীভাবে সড়ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত? কোটা আন্দোলনের সময় যেমন ভিসির বাড়িতে হামলা হয়েছে এ ঘটনাও তেমন। ভিসি তো কোনোভাবেই কোটার সঙ্গে জড়িত নন। তাহলে তার বাড়িতে কেন হামলা হলো? রাজীবের ঘটনাটিও তেমন।

সোমবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজীব মারা যান।

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসে দাঁড়িয়ে যাচ্ছিলেন। ওই সময় তাঁর ডান হাতটি বাসের সামান্য বাইরে ছিল।

হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসি বাসের গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীদের সহায়তায় তাঁকে দ্রুত শমরিতা হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পরে ৪ এপ্রিল দুই বাসের চাপায় হাত হারানো রাজিব হাসানের চিকিৎসা ব্যয় বহনের জন্য দ্বিতল বাস মালিক বিআরটিসি ও স্বজন পরিবহন মালিককে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা প্রদানের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ