,

এশীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ 

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে বুধবার (১৮ এপ্রিল) এশীয় নেতাদের সঙ্গে এশিয়া কিপ গ্রোইং শিরোনামে একটি গোল টেবিল বৈঠকে যোগ দেবেন। বাংলাদেশ সময় বিকেল ৫টায় লন্ডনের গিল্ড হলে এই আয়োজন রয়েছে। পরে রাত ১২টায় স্কাই গার্ডেনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে-র আমন্ত্রণে অভ্যর্থনা অনুষ্ঠান ও পরে নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

৬ দিনের যুক্তরাজ্য সফরে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ২৩ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার লন্ডনে ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে কমনওয়েলথ উইমেনস ফোরামে দারিদ্র্য ও বৈষম্যহীন সমাজ গড়তে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

লন্ডন সফরের দ্বিতীয় দিন সন্ধ্যায় আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক ইস্যুতে যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উন্নয়নের গল্পকথা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব সম্প্রদায়কে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর ধকল সইছে বাংলাদেশ। এ সংকটের আশু সমাধান চান তিনি। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে