রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেকের আগেই বলিউডে আলোচিত নায়িকারা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সিনেমায় অভিষেকের অপেক্ষায় আছেন বেশ কয়েকজন উঠতি মডেল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তার পরেই আলোচিত হচ্ছেন সাইফ আলী কন্যা সারা আলী খান।

মারাঠি ছবি ‘সাইরাত’ মহারাষ্ট্রে বিপুল সাড়া ফেলেছিল। সেই ছবিটির রিমেক হচ্ছে এবার। ‘ধড়ক’ নামে নির্মিতব্য এই ছবিতে অভিনয় করছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর।

এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন শ্রীদেবী কন্যা। এই ছবির মাধ্যমে আরও অভিষেক হচ্ছে শহিদ কাপুরের ছোট ভাই ঈষাণের। আগামী ৬ জুলাই মুক্তি পেতে পারে ছবিটি।

সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানও এ বছরেই বলিউডে পা রাখতে চলেছেন। পর পর দুটি ছবিতে তাকে দেখা যাবে। ‘কেদারনাথ’ ছবিতে তাকে দেখা যাবে সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে। আর রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে তিনি রণবীর সিংহের সঙ্গে জুটি বেঁধেছেন।

শ্রীদেবীর মেয়ে জাহ্নবী এবং সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান ছবিতে অভিনয় শুরু করেই আলোচিত হয়েছেন। সংবাদ মাধ্যমের আগ্রহও তাদেরকে ঘিরে। প্রেক্ষাগৃহে ছবি মুক্তির আগেই তারা রীতিমতো নায়িকার জনপ্রিয়তা পেয়ে গেছেন।

এদিকে সারা ও জাহ্নবী ছাড়াও বেশ কয়েকজন নতুন মুখ এ বছর বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

টেলিভিশনের জনপ্রিয় মুখ অঙ্কিতা এ বছরেই বলিউড ক্যারিয়ার শুরু করতে চলেছেন। কঙ্গনা রানাউতের সঙ্গে ‘মণিকর্নিকা’ ছবিতে তাকে দেখা যাবে। আগামী ২৭ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।
টিভি অভিনেত্রী মৌনি রায়ও এ বছরেই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে তিনি অভিনয় করছেন। এছাড়া রণবীর কাপুর, আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও দেখা যাবে মৌনিকে।

‘লাভরাত্রি’ ছবি দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন আফগান মডেল ওয়ারিনা হোসেন। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যারও বলিউড অভিষেক হতে চলেছে এ বছরই। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবিতে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ