,

লন্ডন থেকে শাকিব-শ্রাবন্তীর ভিডিও বার্তা

news-image

বিনোদন প্রতিবেদক : বর্ণিল আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে বরণ করা হয়েছে বাংলা নববর্ষকে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষ মেতেছিলেন বর্ষবরণে। শোবিজ তারকাদের দেখা গেছে উৎসবের রঙে আনন্দ করতে।

ঢালিউড তারকা শাকিব খান এখন রয়েছেন লন্ডনে। সেখানে জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং করছেন। সঙ্গে রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।

লন্ডন থেকে এক ভিডিও বার্তায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব-শ্রাবন্তী। ঢালিউড তারকা শাকিব খান বলেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সবার জন্য আনন্দ বয়ে আনুক।’

শ্রাবন্তী বলেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা বাংলা ছবি দেখুন, আমাদের অর্থাৎ ভাইজানের পাশে থাকুন।’ এই ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শুভেচ্ছার সঙ্গে সিনেমার কিছু শুটিংয়ের দৃশ্য রয়েছে ভিডিওতে।

সেখানে পয়লা বৈশাখে পান্তা-ইলিশ, আর মুড়ি-মুড়কিতে বর্ষবরণ করেছেন শুটিং ইউনিটের সবাই। ভীষণ আনন্দ হয়েছে বলে জানান শাকিব।

‘ভাইজান এলো রে’ ছবিতে রয়েছে তিনটি নারী চরিত্র। একটিতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। আর অন্য দুটিতে আছেন কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার। এদিকে লন্ডনে শুটিং শেষ করে পয়লা বৈশাখ উদযাপন করতে ঢাকায় এসেছেন দীপা খন্দকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে