,

দুই মামলায় খালেদা জিয়ার শুনানি ২৫ এপ্রিল

news-image

আদালত প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুই মামলায় আদালতে উপস্থাপনের শুনানির দিন আগামী ২৫ এপ্রিল ধার্য করেছেন আদালত।

রোববার মামলাগুলোর মধ্যে যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া সংক্রান্ত মানহানির একটি মামলায় ওই সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলাটির নিয়মিত বিচার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব না থাকায় ভারপ্রাপ্ত বিচার সাদবির ইয়াছিল আহসান চৌধুরী আগামী ২৫ এপ্রিল শুনানির নতুন দিন ধার্য করেন।

আর ভুয়া জন্মদিন পালন সংক্রান্ত মানহানির অপর একটি মামলায় একইদিন ওই সংক্রান্ত অন্য একটি আদালতে শুনানির দিন ধার্য আছে।

গত ১২ এপ্রিল উভয় মামলায় আদালতে উপস্থাপনসহ জামিনের আবেদন করেন সাবেক এ প্রধানন্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

মামলাগুলো সম্পর্কে মাসুদ আহমেদ বলেন, ‘আমরা আদালতকে বলেছি, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে আছেন। এই মামলা দুটিতে আদালত তার বিরুদ্ধে এর আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছেন। তাই মামলাগুলোয় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য এবং তার জামিন আবেদনের শুনানির জন্য আদালত উপস্থাপন করা প্রয়োজন।’

এর আগে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিনের মামলা দায়ের করেন। পরে ওই বছর ২৭ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

অন্যদিকে যুদ্ধাপরাধীদের মদদের মামলাটি ২০১৬ সালের ৩ নভেম্বরে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী দায়ের করেন। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই বছর ১২ অক্টোবর সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে