,

প্রিয়াঙ্কা, আনুশকার পর সেই পথে দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিপাড়ার বাতাসে এখন দীপিকা-রণবীরের বিয়ের খবর৷ সেই বিয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ত তারা৷ শোনা যাচ্ছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে একদিন বসবে বিয়ে আসর। তাই বছর শেষে হাতে কোন কাজ রাখছেন না দীপিকা৷

তবে হঠাৎ করেই শোনা যাচ্ছে, ওয়েডিং প্ল্যানিংয়ের ব্যস্ততার মধ্যেও দীপিকা মজেছেন অন্য কাজে৷ প্রফেশনাল কাজই অবশ্য৷ সূত্রের খবর, নিজের প্রোডাকশন হাউজ বানাতে চলেছেন দীপিকা৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, “নিজের প্রোডাকশন হাউজ বানাতে খুবই উৎসাহী৷ আমি চাই ভিন্ন ধরণের কিছু ছবি প্রডিউস করতে৷ আমি পরিচালক হিসেবে থাকব কিনা এখনও সে বিষয় ঠিক ভাবিনি৷”

দীপিকার সমসাময়িক অভিনেত্রীরা ইতিমধ্যেই প্রোডাকশন হাউজের ব্যবসায় হাত পাকিয়ে ফেলেছেন৷ যেমন প্রিয়াঙ্কা চোপরার ‘পেবেল পার্পেল পিরকচার্স’ বেশ কয়েকটি মারাঠি, পঞ্জাবী, ভোজপুরী ফিল্মে র প্রযোজনা করে ফেলেছে৷

অন্যদিকে রমরমিয়ে চলছে আনুশকা শর্মার ‘ক্লিন স্টেট ফিল্ম স’র ব্যবসা৷ নিজের তিনটি ছবি, ‘এনএইচটেন’, ‘ফিল্লৌরি’ এবং ‘পরী’ আনুশকার প্রোডাকশন হাউজের৷ দীপিকাও তাহলে সেই পথেই পাড়ি দিলেন বলে ধরে নেওয়া যায়৷ যদি এ বিষয় তিনি এখনও কোন অফিশিয়াল ঘোষণা দেননি৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে