রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে অন্তঃসত্ত্বা সংগীত শিল্পীকে গুলি করে হত্যা

news-image

বিনোদন ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক অন্তঃসত্ত্বা সংগীত শিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশের লারকানা এলাকার কাঙ্গা গ্রামে একটি উৎসব অনুষ্ঠানে ওই শিল্পী গুলি করে হত্যা করে এক বন্দুকধারী। নিহতের নাম সামিরা (২৮)। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই বন্দুকধারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাঁর নাম তারিক জাতোই।

আটক বন্দুকধারী জানান, গুলি ছোড়ার সময় দুর্ঘটনাবশত সামিরার শরীরে লেগেছে।

সামিরার আশিক সামুর অভিযোগ, উৎসবের সময় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তাঁকে ধমক দিয়ে দাঁড়াতে ও গান গাইতে বলেন। এ সময় সামিরা জানান, তিনি অন্তঃসত্ত্বা। উঠে দাঁড়াতে পারবেন না। এ সময় ওই ব্যক্তি তাঁকে গুলি করেন।

সামিরা সিন্ধুতে স্থানীয়ভাবে সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়। সিন্ধি লোকগান এবং সুফি গানের ওপর তাঁর কমপক্ষে আটটি অ্যালবাম আছে। তিনি পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে জীবনমুখী গান করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ