রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গল শোভাযাত্রা হারাম

news-image

নিজস্ব প্রতিবেদক : নববর্ষের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রাকে ‘হারাম’ হিসেবে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার রাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। ইউনেসকো ঐতিহ্যের তালিকাভুক্ত মঙ্গল শোভাযাত্রাকে সরকারিভাবে নিষিদ্ধ করতেও দাবি করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, ‘নতুন বছরের প্রথম দিনে নারী পুরুষের মুখে উল্কি আঁকা, বড় বড় পুতুল, হুতোম পেঁচা, হাতি, কুমির সাপ, বিচ্ছু ও ঘোড়াসহ বিভিন্ন জীব-জন্তুর মুখোশ পরা, প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ একসঙ্গে অশালীন পোশাক পরে অশ্লীল ভঙ্গিতে র‌্যালি করা হিন্দুয়ানী রীতি। যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম।’

মঙ্গল শোভাযাত্রায় মুসলিমদের অংশগ্রহণ না করতে আহ্বান জানিয়ে বাবুনগরী বলেন, স্কুল কলেজের মুসলিম শিক্ষার্থীদের আকিদাবিরোধী সংস্কৃতি পালনে রাষ্ট্র বাধ্য করতে পারে না। এটা সংবিধানের মৌলিক নীতিমালাবিরোধী। সংবিধান লঙ্ঘন করে দেশের জনগণের ওপর ভিন্ন ধর্মের অপসংস্কৃতি চাপিয়ে দিতে পারে না। সভ্যতা-সংস্কৃতি ধ্বংস করে বিজাতীয় কালচার মুসলমানরা মেনে নিতে পারে না।

বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘কয়েক বছর থেকে বহুবার বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের ওপর সংঘবদ্ধ যৌন-নির্যাতন ও সম্ভ্রমহানির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। যা নারী-পুরুষের অবাধ মেলামেশা ও চলাফেরার কুফল। এসব অনুষ্ঠানে নারীদের নিরাপত্তা তো নেই বরং ক্ষতির আশঙ্কাই বেশি। সে জন্য ইসলাম বিরোধী বিজাতীয় এসব অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকা প্রয়োজন নারী সমাজের।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ