,

টাকার জন্য বন্ধ ‘ফ্যানি খান’ সিনেমার কাজ!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড হার্টথ্রব ঐশ্বরিয়া রায় বচ্চন ও অনিল কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ফ্যানি খান। ফ্যানি খান সিনেমার শুটিং প্রায় শেষ। কিন্তু সিনেমাটি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। কিন্তু পারিশ্রমিক না পাওয়ায় বাকি কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে সিনেমার সঙ্গে কাজ করা কলাকুশলীরা।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, ‘ফ্যানি খান’ সিনেমার ক্ষেত্রে ঝামেলাটা বেধেছে টাকাপয়সা নিয়েই। কলাকুশলীর দাবি, এতদিনের কাজের জন্য যা টাকা তাঁদের পাওনা, সেটা পাননি তাঁরা। দু’টো গানের শুটিং বাকি এখনও। ১৫ এপ্রিলের মধ্যে পাওনা টাকা না পেলে নাকি ছবির কাজ করবেন না তারা।

তকে প্রযোজনা সংস্থার বক্তব্য অবশ্য অন্য। তাঁরা জানিয়েছেন, টিমের সকলকে যা টাকা দেওয়ার, সব মিটিয়ে দিয়েছেন তাঁরা। কাজ বন্ধ হয়ে গিয়েছে, কারণ কোরিওগ্রাফার পাওয়া যায়নি। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কাজ শেষ করে ফেলা হবে।

উল্লেখ্য, চলতি বছর জুনে ফ্যানি খান সিনেমাটির মুক্তির কথা ছিল। কিন্তু এখন তা পিছিয়ে আগামী ১৩ জুলাই করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে