,

প্রধানমন্ত্রীর ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন আন্দোলনকারীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা থাকবে না বলে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

আন্দোলনের যুগ্ম আহবায়ক রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেন। গতকাল প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর সন্ধ্যায় আন্দোলন সমাপ্ত ঘোষণা করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতা-কর্মীরা তাদের অবস্থান ও মতামত আনুষ্ঠানিকভাবে জানাবেন।

কোটা বাতিলের সিদ্ধান্তের খবর জানার পর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খান জানান, তারা রাতে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন দিক বিশ্লেষণ করবেন। এরপর বৃহস্পতিবার সকালে রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনের মতামত জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে সংসদে বলেন, ‘কোটা নিয়ে যখন এত কিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটারই দরকার নেই।’

তবে কোটা না থাকলে বিকল্প ব্যবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের নিয়োগের কথা বলেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী তাদের অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দিতে পারব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে