রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ বাহিনীর সাথে ছাত্রলীগ : জাফর ইকবাল

news-image

ডেস্ক রিপোর্টে : শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, যখন সরকার কোন কিছুর সম্মুখীন হয়, তখন সরকারের পুলিশ বাহিনীর সাথে ছাত্রলীগও এসে পড়ে। ছাত্রলীগ যারা করে তারাওতো ছাত্র, তারা পড়াশোনা করবে। তারা যেন কোন ভুল না করে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে যেন কোন সংঘাত সৃষ্টি না হয়।

বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে সাংবাদিকদের সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কিছু প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের উপর আমার আস্থা রয়েছে। ৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ আন্দোলনে তরুণরা নেতৃত্ব দিয়েছে। আমি আশা করব তারা যেন সঠিক সিদ্ধান্ত নেয়।

তিনি আরো বলেন, ৫৬ শতাংশ কোটা যে হিসেবে অনেক বেশি। একসময় হয়ত এটার প্রয়োজন ছিল, তবে তা এখন একটা সঙ্গত সংখ্যায় নামিয়ে আনা দরকার। কোটা সংস্কারের কথা বলে প্রচ্ছন্ন ভাবে অনেকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বলছে। এসময় তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি যেন কোনভাবেই অশ্রদ্ধা না হয় সেইদিকে খেয়াল রাখার আহবান জানান। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ