,

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে।

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা আসার পর বুধবার সকালে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারে রাত্রিযাপন করবেন তিনি।

গতবছরের মাঝামাঝি রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার পর এবারই কোনো মন্ত্রী রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে পাঠিয়েছে দেশটি। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ এলেও ক্যাম্প পরিদর্শনে যাননি তিনি।

সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকার পর রাতে ড. উইন মায়াত আয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এরপর রাতেই তার মিয়ানমার ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে