,

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বলিউড অভিনেত্রী , প্রযোজক আনুশকা শর্মা। ভারত সরকারের সূচনা এবং প্রসারণ মন্ত্রালয় প্রতিষ্ঠিত ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যাল নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।

নায়িকা হিসেবে নিঃসন্দেহে সফল আনুশকা শর্মা। এ সফলতার পথ ধরে এরমধ্যে প্রযোজক হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন তিনি। এই পর্যন্ত তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়েছে তিনটি সিনেমা। সেই সিনেমাগুলোতে অভিনয়ও করেছিলেন আনুশকা। তবে এবার অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবেই ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতলেন বিরাট কোহলির স্ত্রী।

২০১৮ সালে এই এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ২৯ বছর বয়সী আনুশকা। ভাই কার্নেশ শর্মার সঙ্গে ২০১৪ সাল থেকে প্রযোজনা শুরু করেন তিনি। ক্লিন স্লেট ফিল্মস নামের এই প্রযোজনা সংস্থা থেকে প্রথম নির্মিত হয় ‘এনএইচটেন’ সিনেমাটি। বক্স অফিসে দারুণ ব্যবসা সফল হওয়ার পর আরও দুটি সিনেমা নির্মাণ করেন আনুশকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে