,

হাঙ্গেরি-স্পেন-ফ্রান্সে পিয়ার ভিডিওগ্রাফি ও ফটোশুট

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও দক্ষ মডেলিংয়ের ছাপ রেখে চলেছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম আইকন হিসেবে। সাফল্যের মুকুটে ইতোমধ্যে বেশকিছু তকমাও লাগিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার যোগ দিচ্ছেন একটি গ্রুপ ফটোশুট ও ভিডিওগ্রাফিতে। বলছি জান্নাতুল ফেরদৌস পিয়ার কথা।

বিখ্যাত ‘ড্যাঞ্জ’ কোম্পানির একটি ক্যালেন্ডারের জন্য মডেলদের শুট করা হবে হাঙ্গেরি, স্পেন ও ফ্রান্সে। ২৫ জনের মধ্য ১৩ জন মুম্বাইয়ের, ১১ জন দিল্লির। আর বাকি একজন পিয়া।

এ প্রসঙ্গে পিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামীকাল বুধবার হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা দিবো। সেখানে ফটোশুট শেষ করে যাবো স্পেনে। এরপর ফ্রান্সে। এই তিনটি দেশে আমাদের ফটোশুট এবং একটি ভিডিওগ্রাফি ক্যামেরাবন্দী হবে।

পিয়া আরো বলেন, ক্যালেন্ডারের প্রয়োজনে বিভিন্ন দেশে লোকেশন বাছাই করা হয়েছে। এই কাজ সম্পন্ন করে সেখান থেকে ২১ এপ্রিল যাব যুক্তরাষ্ট্রে। যোগ দিবো নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ঢালিউড অ্যাওয়ার্ডে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ এপ্রিল ঢাকায় ফিরবো।

এছাড়া আজ মঙ্গলবার কুমিল্লায় ‘সেইলরের’ একটি শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানান পিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে