রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজলী মুক্তিতে বাধা, জিডি করলেন ববি

news-image

বিনোদন প্রতিবেদক : নায়িকা ইয়ামিন হক ববি থানায় জিডি করেছেন। আর এই জিডির কারণ হলো তাকে বিভিন্ন সময়ে ছবিটি মুক্তি দিতে বাধা দিয়ে ফোন করা হচ্ছে।

এ ব্যাপারে ববি বলেন, আমারও প্রশ্ন ‘বিজলী’ ছবির মুক্তিতে বাধা কেন? এরই মধ্যে অপরিচিত নম্বর থেকে আমাকে ফোন করে বিজলী মুক্তি দিতে না করা হয়েছে। এটা কেন করা হচ্ছে তা আমি জানি না। এজন্য রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। জিডি নম্বর ৪৮৪।

বিজলী ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস।

ইফতেখার চৌধুরী পরিচালিত ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। তার বিপরীতে রয়েছেন কলকাতার মডেল রণবীর। সব ঠিক থাকলে আগামী ১৩ এপ্রিল মুক্তি পাবার কথা।

ববি-রণবীর ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, দিলারা জামান, আহমেদ রুবেল, শিমুল খানসহ অনেকে।

নিজের প্রযোজিত ছবি নিয়ে ববি বলেন, আমাদের দেশে এ ধরনের সিনেমা আগে নির্মিত হয়নি। সুপারহিরো-সুপারহিরোইন মুভি হলেও গল্পটি এদেশের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। সিনেমার গল্পটি ইলেকট্রিক পাওয়ার নিয়ে। এ সিনেমা নির্মাণের আগে মনে হয়েছে, হলিউড-বলিউডে যদি সুপার পাওয়ার নিয়ে ছবি হতে পারে, ঢালিউডে কেন হবে না। সে ভাবনা থেকেই চ্যালেঞ্জটা নিয়েছি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ