রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট নেওয়া হবে : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৮-১৯ অর্থবছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার রাতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট একটা সমস্যা। আবার ভ্যাট-টা আমরা মেনটেইন করব। কিন্তু সেটা নেব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের কাছ থেকে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে কী নেবে, না নেবে জানি না।’

প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, সমকাল প্রকাশক এ কে আজাদ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী, জনকণ্ঠ নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, বাংলাভিশন নিউজ উপদেষ্টা আবদুল হাই সিদ্দিক, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ।

প্রাক-বাজেট আলোচনায় আরও ছিলেন অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া প্রমুখ।

আগামী বাজেটে করপোরেট কর কিছুটা কমাবেন বলে ঘোষণা দেন অর্থমন্ত্রী। বলেন, বাংলাদেশে করপোরেট কর হারটা অত্যন্ত বেশি। বর্তমানে করপোরেট করের কয়েকটা হার রয়েছে। ৪৫ শতাংশ, ৪২ দশমিক ৫ শতাংশ, ৩৭ দশমিক ৫ শতাংশ, ৩৫ শতাংশ ইত্যাদি। আদর্শ হবে দুটি কর হার করা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ