ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা ও টাকার লোভে অন্যের মামলায় ২ জনের হাজতবাস!
তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মনবাড়িয়া : অর্থের লোভে একজনের মামলায় জেল খাটছে অন্যজন ,তাও অনেকটা জেনে শুনে। মাসাধিকাল যাবত জেলের ঘানি টানছে একজন নারী ও আরেক পুরুষ। এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের রিক্সা চালক সেলিম মিয়া, পিতা আবুল ফয়েজ এবং নুরপুর গ্রামের কাউসার মিয়ার স্ত্রী হাজেরা বেগম। গত প্রায় ১ মাস ধরে তারা ব্রাহ্মনবাড়িয়া কারাগারে বন্দী জীবন যাপন করছেন।
খোঁজ নিয়ে জানাযায়, ছোটকুড়ি পাইকা গ্রামের হাসেনা বেগমের স্বামী সেলিম মিয়ার সাথে দীর্ঘ দিনের পরিচয় ছিল এলাকার চিহ্নিত মাদক মামলার আসামী হান্নান মোল্লার। পূর্ব পরিচয়ের সুত্রে সেলিমের বাড়িতে এসে তাকে একটি মাদক মামলায় বদলী হাজির দিতে বলে। বিনিময়ে একটি রিক্সা কিনে দিবে বলে জানায়। গরীব সেলিম তার কথায় রাজী হলে ঘটনার দিন ১১ মার্চ হান্নান সেলিমের স্ত্রীর কাছে ৫শ টাকা গুজে দেয়। সে সাথে কৌশলকে কাজে লাগিয়ে সেলিমকে মোটর সাইকেল দিয়ে ব্রাহ্মনবাড়িয়ায় নিয়ে যায়। ঐদিনই ব্রাহ্মনবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে সেলিম নিজেকে হান্নান মোল্লা বলে পরিচয় দিয়ে হাজিরা দেন। আদালত তার দেয়া তথ্যের ভিত্তিতে মামলায় জামিন না মঞ্জুর করে কারাগরে প্রেরন করেন।
পরিবারের সদস্যরা বলেন, সেলিমকে ২/৩ দিন কারাগারে থাকতে হবে বলে হান্নান জানিয়েছিল। তার জামিন বাতিল হলে কারাগারে পাঠানোর ৭/৮ দিন পেরিয়ে গেলেও জামিন না পেয়ে হাও মাও করে কান্না করতে থাকে। ২৩ মার্চ জেল সুপার কারাগার পরিদর্শনকালে ঘটনাটি অবহিত হয়ে ২৪ মার্চ সংশ্লিষ্ট আদালতে তা জানায়। সেলিমের স্ত্রী হোসনা জানান, হান্নান আমার স্বামীকে বাড়ি থেকে এসে নিয়ে গেছে এবং আমার হাতে ৫শ টাকা গুজে দেয়। আর বলে রিক্সা চালাতে হবে না। নতুন রিক্সা কিনে দেবে। এই বলে নিয়ে যায় মোটরসাইকেল যোগে। এরপর আর কোন খোঁজ পাইনি। ৫/৭ দিন পর কারাগার থেকে ফোন আসে আমার স্বামী জেলে। তিনি বলেন, আমি ছেলে মেয়েদের নিয়ে উপাস থাকছি। আমার স্বামীকে এনে দিন।
অন্যদিকে শোভা বেগম নামে মাদক মামলার আসামীর হাজির দিতে জনৈক আইনজীবি রাজি করান হাজেরা বেগমকে । তার অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশ্বাসও দেন। সে উপজেলার নূরপুর গ্রামের কাউসার মিয়ার স্ত্রী। হাজেরার এক পুত্র ও কন্যা সন্তান রয়েছে এবং স্বামী অসুস্থ। এ সব কথা চিন্তা করে আইনজীবীর কথায় সায় দেয়। গত ৬ মার্চ শোভা বেগমের মাদক মামলায় তিনি বদলি হাজিরা দিতে আদালতে উপস্থিত হন। আদালতে উপস্থিত হয়ে তিনি দাবী করেন তার নাম শোভা বেগম (৪০) স¦ামী আনোয়ার। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে । অন্যের মামলায় আদালতে উপস্থিত হয়ে স্বীকারোক্তি দেয়ায় কারাগারে বন্দী জীবন যাপন করছে তারা।
তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা বলছেন, ঘটনার সাথে যারা জড়িত তাদের উপযুক্ত বিচার করা হউক। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এ ধরনের কাজে ক্ষোভ প্রকাশ করেছেন । এদিকে, হাজিরা বদল নিয়ে তোলপাড় চলছে জেলা জুড়ে। চাঞ্চল্যকর এ ঘটনা জানাজানি হবার পর আদলত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। আদালতের আদেশের পর ব্রাহ্মনবাড়িয়া সদর থানায় মাদক মামলার আসামী হান্নান মোল্লা ও কারাগারে দুই বন্দীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সে সাথে মামলার সংশ্লিষ্ট আইনজীবী কে আদালত শো-কজ করেছেন । ব্রাহ্মনবাড়িয়ার জেল সুপার মোঃ নুরুন্নবী ভুইয়া জানান ,প্রকৃত মামলার আসামী দুইজন অর্থের লোভ দেখিয়ে কৌশলে দুই বন্দীকে কারাগারা ডুকিয়েেেদয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পাবলিক প্রসিকিউটর, অ্যাডভোকেট এস,এম ইউসুফ বলেন, মামলা গুলোর বিচার প্রক্রিয়া শুরুর আগেই আইন বর্হিভূত এমন কর্মকান্ড ঘটেছে। ঘটনাটি ন্যাক্কারজনক। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি, মোঃ মিজানুর রহমান পিপিএম বার বলেছেন, প্রকৃত আসামীদের গ্রেফতার অভিযানের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদক মামলার মূল আসামী হান্নান মোল্লা ঘটনার পর পর ভারতে পালিয়ে গেছে আমরা তাকে গ্রেফতারে চেষ্টা করছি।











