,

কেমন চলছে বাপ্পি-মাহির ‘পলকে পলকে তোমাকে চাই’?

news-image

বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই ২ এপ্রিল ঘোষণা আসে ৬ এপ্রিল মুক্তি পাচ্ছে বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহি জুটির নতুন ছবি ‘পলকে পলকে তোমাকে চাই’। পরিচালক শাহনেওয়াজ শানু অনেকটা বাজি ধরেই দ্রুত এই ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেন। একরকম কোনো প্রচারণা ছাড়াই মুক্তি পায় ছবিটি। আর তাতেই প্রায় ৮০টি হল তুলে নেয় ‘ভালোবাসার রঙ’ তারকা জুটির ছবিটি।

তবে প্রথম দিন থেকেই দর্শকরা ছবিটিকে গ্রহণ করছে বলে আরটিভি অনলাইনকে জানালেন চিত্রনায়ক বাপ্পি।
তিনি বলেন, আমার ও মাহির বেশ কিছু ব্যবসা সফল ছবি আছে। সেই জায়গা থেকে দর্শকদের মাঝে এক ধরনের আগ্রহ লক্ষ্য করছি। আমি নিজেও বেশ কিছু হলে দর্শকের সঙ্গে ছবিটি দেখেছি। সবাই খুব ভালো বলছেন।

এদিকে রোববার সকালে আরটিভি অনলাইনের কাছে কয়েকটি সিনেমা হলের দুইদিনের সেল রিপোর্ট এসেছে। এতে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই ব্যবসা করছে বাপ্পি-মাহি জুটির ছবিটি।

মণিহার (যশোর) সিনেমা হলে দুইদিনে ছবিটি ব্যবসা করেছে ১,১১৭৪০ টাকা, চম্পাকলিতে ৯৮,০০০ টাকা, গুলশান (নারায়ণগঞ্জ) ৮০,৬০০ টাকা, বিজিবি ঢাকা ৮৭,০০ টাকা, পুনম (রাজারবাগ) ৭১,০০০ টাকা, নিউ গুলশান জিনজিরা ৬৯,০০০ টাকা, সনি (ঢাকা) ৭৩,০০০ টাকা, সাভার সেনা হলে ৮৭,০০০ টাকা, চন্দ্রিমা ৬৭,০০০ টাকা, পূরবী (সিলেট) ১,২৩,০০০, চিত্রা ৫১,০০০ টাকা, মতিমহল ৬৩,০০০ টাকা, আলমাস (চট্টগ্রাম) ৮৮, ০০০ টাকা আয় করেছে।

ছবিটির হল রিপোর্ট নিয়ে বেশ খুশি সংশ্লিষ্টরা। চলতি সপ্তাহজুড়েই ছবিটি দর্শক ধরে রাখতে পারবে বলে আশা করছেন তারা।

‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে বাপ্পি-মাহি ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, শিবা শানু, জারাসহ অনেকে। ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে