রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইমনকে কী জবাব দিলেন বাপ্পি!

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক সাইমন সাদিকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকাই চলচ্চিত্রে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রোববার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সাইমন লেখেন, ‘বাপ্পি চৌধুরী আমি ভিলেন হয়ে অভিনয় করবো, তাও রাজি হ ভাই। চল একসাথে সিনেমা করি’।

তরুণ এই নায়কের স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসের নিচে ওমর সানি থেকে শুরু করে অনেকেই কমেন্টস করেছেন।

এ ব্যাপারে সাইমন সাদিক বলেন, প্রথমে আমি একটা বিষয় পরিষ্কার করে নিই; সেটা হলো কোনো বিশেষ কারণে এই স্ট্যাটাস আমি দেইনি। আমি আসলেই চাই বাপ্পি ও আমি দুজনেই একসঙ্গে একই ছবিতে কাজ করি। আমাদের পূর্বসূরিরাতো একসাথে একই ছবিতে কাজ করেছেন। সেসব ছবি দারুণ ব্যবসাসফল হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে।

তাহলে তাদের উত্তরাধিকার হিসেবে আমরা কেন করবো না? প্রতিদ্বন্দ্বিতা আছে, থাকবেই। তবে সেটা কোনো অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা দুজন একসঙ্গে কোনো ছবিতে কাজ করলে তা যেমন আমাদের দুজনের জন্য ভালো তেমনি আমাদের ইন্ডাস্ট্রির জন্যও ভালো ফল আনবে।

এবিষয়ে বাপ্পি চৌধুরী আরটিভি অনলাইনকে বলেন, আমরা যেহেতু একই পরিবারের অংশ তাই একসঙ্গে কাজ করতেই চাই। সাইমন ভাই আর আমাকে নিয়ে কেউ যদি সেরকম গল্প বা কাহিনি নিয়ে ছবি বানাতে চান আমি অবশ্যই করবো। সাইমন ভাই আমাকে এই আহ্বান না জানালেও সেরকম ছবির প্রস্তাব এলে আমি কখনোই না করতাম না। ভবিষ্যতেও না করার প্রশ্নই ওঠে না। কারণ আমরা সবাই ইন্ডাস্ট্রির মঙ্গল চাই। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ