,

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রের

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো নাঈম (১৫) নামে এক শিক্ষার্থী।

রোববার বিকেলে উপজেলার ডুংরিয়া শিবপুর গ্রামের মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে ওই শিক্ষার্থী নিহত হয়। সে উপজেলার সলফে গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈম রোববার বিকেলে সহপাঠীদের সঙ্গে ডুংরিয়া শিবপুর গ্রামের মাঠে ফুটবল খেলার সময় আকস্মিক তার ওপর বর্জ্রপাত হলে শরীরের অধিকাংশ স্থান ঝলসে যায়।

পরে সন্ধ্যায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাঈমের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের সলফে হলেও সে ডুংরিয়ায় নানা বাড়িতে থেকে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে লেখাপড়া করতো।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী বজ্রপাতের কারণে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে