,

ধর্ষণ নিয়ে টকশো: ক্ষমা চাইতে বললেন মৌসুমী

news-image

বিনোদন ডেস্ক : ধর্ষণের মতো একটি সামাজিক ব্যাধি নিয়ে সম্প্রতি একটি টক-শোতে অভিনেত্রী পূর্ণীমা ও খল অভিনেতা মিশা সওদাগরের তামাশা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনেত্রী মৌসুমী।

তার স্বামীর ফেসবুক আইডি থেকে পোস্ট করা একটি স্ট্যাটাসে তিনি তার প্রতিক্রিয়া জানান। ওই স্ট্যাটাসটি তিনি অন্যসব সেলিব্রেটিদেরও ট্যাগ করেছেন। এতে তিনি স্পর্শকাতর বিষয়টি নিয়ে যা হয়েছে তার জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে বলেন।

পাঠকদের জন্য মৌসুমীর স্ট্যাটাসটি হুবহু তুলে দরা হলো-

প্রিয় দর্শক, আজ একজন অভিনেত্রী হয়ে নয়, একজন নারী হিসেবে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন কয়েকদিন আগে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে ‘ধর্ষণ’ নিয়ে ঠাট্টা করা হয়েছিল।

বিষয়টি হাসি তামাশা করার নয়। সঞ্চালিকা যেভাবে প্রশ্ন করলেন অতিথিকে আর তিনি যেভাবে উত্তর দিলেন তাতে মনে হলো আমরা যেন বোকার স্বর্গে বাস করছি।

পরবর্তীতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এবং বিভিন্ন মিডিয়ায় প্রচার হতে শুরু করলো। পুরো বিষয়টি একজন নারী হিসেবে মেনে নেয়া ছিল পীড়াদায়ক।

আমরা চলচ্চিত্রে নানানরকম অভিনয় করে দর্শককে বার্তা দিয়ে থাকি। যাতে ভালো-মন্দ দুটোই থাকে, শেষে জয় হয় ভালোর; পরাজয় ঘটে মন্দের।

সেসব ইতিবাচক বার্তা তুলে না ধরে সমাজের নেতিবাচক দিকগুলো টক-শোতে এনে শুধু একজন বা দুজনকে নয় পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে।

শুধু আমার নয়, অনেকের ভক্ত, দর্শক বিষয়টি মেনে নিতে পারেনি। সকলেই যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের সঙ্গে সুর মিলিয়ে এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি।

আমি প্রত্যাশা করবো এ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই ভবিষ্যতের কোন একটি পর্বে এ ধরণের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবেন। – আপনাদেরই প্রিয় মৌসুমী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে