রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি তৎপরতায় গ্রেফতার সাদিয়ার মেস তল্লাশি

news-image

বেরোবি প্রতিনিধি : জঙ্গি তৎপতায় গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরোজ নীনার মেস তল্লাশি চালিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টায় লালমনিরহাট জেলা ডিবি পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঈদগাহপাড়া এলাকার ফিয়ান ছাত্রীনিবাসের সাদিয়ার রুমে তল্লাশি চালায়। লালমনিরহাট জেলার পুলিশ সুপার রশিদুল হক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

ছাত্রীনিবাসের মালিক আবদুল খালেক বলেন, সাদিয়া এক বছর ধরে এই মেসে থাকে। কিছু দিন আগে মেসের সিট বাতিল করবে বলে অগ্রিম জানায়। তিনি বলেন, মঙ্গলবার সাদিয়ার বড় আপু পরিচয়ে একজন এসেছিল এবং তার আপুর বিয়ের কথা বলে সে বাড়ি চলে যায়।

মেসের অন্য শিক্ষার্থীরা জানায়, ক্লাস-পরীক্ষা বা গুরুত্বপূর্ণ কাজ ছাড়া সাদিয়া তেমন বাইরে যেত না। কারও সঙ্গে তেমন কথাবার্তা বা মেলামেশাও করত না।

এ ছাড়া শিক্ষার্থী হিসেবেও সাদিয়া ছিল মেধাবী। তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন এপ্লাস ছিল বলে জানা যায়।

এর আগে বুধবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ ধুবনি গ্রামের নিজ বাড়ি থেকে নিষদ্ধি সংগঠন জেএমবির নারী শাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে লালমনিরহাট ডিবি পুলিশ।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাতীবান্ধা থানা থেকে পুলিশি কড়া নিরাপত্তায় তাকে লালমনিরহাটে পাঠানো হয়। নীনার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (১৫(৩)/১৬(২) ধারায়) মামলা করা হয়েছে।

তল্লাশির বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার রশিদুল হক বলেন, সাদিয়ার রুমে তল্লাশি চালানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্তসংশ্লিষ্ট কিছু পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ